রানে নতুন করে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক জনসভায় তিনি বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট “এপিক ফিউরি” অভিযান চালাতে পারি।’
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন এপিক ফিউরি’। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের পর ট্রাম্পের নতুন করে হামলার ইঙ্গিত দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। ইরানের সঙ্গে সমঝোতা না হলে সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখনো রয়েছে বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।
একই জনসভায় ইরান পরিস্থিতির পর কিউবার দিকে মনোযোগ দেওয়ার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিষয়টি শেষ করে এরপর কিউবা নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার সঙ্গে চুক্তি চূড়ান্ত করার জন্য পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া কিউবার উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর সম্ভাবনার কথাও উঠে আসে ট্রাম্পের বক্তব্যে। এর মধ্য দিয়ে দেশটির ওপর চাপ বাড়ানোর কৌশলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সান নিউজ/ রাব্বি
