
ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের চিকিৎসা ও সামরিক সূত্র। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এ সংবাদ জানিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টাব্যাপী চলে এই লড়াই। এতে সরকারি বাহিনীর অন্তত ২৬ জন সৈন্য নিহত হন।… বিস্তারিত
