রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্তকারী দল।
হত্যাকাণ্ডের কারণ, গ্রেপ্তার আসামির পরিচয় ও অভিযানের বিস্তারিত তথ্য জানাতে আজ বুধবার (৭ অক্টোবর) সংবাদ সম্মেলন করবে ডিএমপি। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সার্বিক বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন ডিএমপির ক্রাইম প্রিভেনশন (উত্তর) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
