দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আজ রবিবার বিকেলে মাদারীপুর জেলা যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া। মিছিলটি শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে মাদারীপুর কলেজ গেটের সামনে শেষ হয়।
অপরদিকে মাদারীপুর স্বাধীনতা অংগনে জেলা যু্বদলের উদ্যেগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরে সংরক্ষিত আসনের এমপি হেলেন জেরিন খান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুব দলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সাননিউজ/বান্না
