
যশোরের কেশবপুরে আয়কর কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় উৎপল কুমার রায় (৩৩) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার সাগরদাঁড়ি ও হাসানপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত উৎপল কুমার রায় যশোরের বাঘারপাড়া উপজেলার মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে।… বিস্তারিত
