এ ঘটনায় আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিবন্ধিত কার্যালয় ও কারখানা–সংশ্লিষ্ট নথিপত্র, আমদানিসংক্রান্ত কাগজপত্র, এলসি ডকুমেন্ট, ব্যাংক হিসাব বিবরণী ও অন্যান্য আর্থিক তথ্য পর্যালোচনা করে অনিয়মের বিষয়টি নিশ্চিত করা হয়। সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, আমদানি করা পণ্যের মূল্য ও পরিমাণে গরমিল দেখিয়ে বৈদেশিক মুদ্রার অপব্যবহার ও অর্থ পাচারের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধান ও প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
