অতি সম্প্রতি বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত এক গবেষণাপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, চিতায় ওই নারীর হাত ও পায়ের কিছু অংশের হাড় পাওয়া গেছে। তাঁর বয়স ছিল ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। উচ্চতায় ছিলেন ৫ ফুটের সামান্য কম। ওই চিতায় একমাত্র তাঁকেই দাহ করা হয়েছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
ওই নারী যে প্রাচীন গোষ্ঠীর সদস্য ছিলেন, তারা শিকার করেই জীবন চালাত। গবেষণা দলের প্রধান ও ইউনিভার্সিটি অব ওকলাহোমার সহযোগী অধ্যাপক জেসিকা সেরেজো রোমান বলেন, প্রাচীন শিকারি গোষ্ঠীর মধ্যে মৃতদের দাহ করার প্রথা খুবই বিরল ছিল। কারণ, মরদেহ ভস্মে পরিণত করার জন্য প্রচুর শ্রম, সময় ও জ্বালানির প্রয়োজন।
