
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্যামল উদ্দিন মাঝির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শ্যামল উদ্দিনসহ আরও ৯ বাংলাদেশির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর মরদেহগুলো নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।… বিস্তারিত
