
কিছু সেঞ্চুরি একজন ক্রিকেটারের ক্যারিয়ারের মাহাত্ম্য বাড়ায়। কিছু ইনিংস বদলে দেয় একজন ব্যাটারকে দেখার দৃষ্টিভঙ্গি। আর কিছু ইনিংস এমন হয়, যা একটি ক্রিকেট জাতির সম্ভাবনার সীমানাটাকেই নতুন করে আঁকে। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন তানজিদ হাসান তামিমের ১০১ রানের ইনিংসটি অন্তত এই মুহূর্তে সেই শ্রেণিতেই পড়ছে।
ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে ২৫ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার গড়ে ফেলেছেন… বিস্তারিত
