ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের কেবিন ব্লকে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।
তিনি জানান, মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের কাছ থেকেও তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তস্বল্পতা দেখা দেওয়ায় কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।
সান নিউজ/ রাব্বি
