
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি সুইটি আক্তারের (২৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের বাড়িতে চলছে শোকের মাতম। তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর লোকমুখে শোনার পর থেকে কাঁদছেন বাবা-মা। দুই মাস পর দেশে ফেরার কথা বাবা-মাকে জানিয়েছিলেন সুইটি। এর মধ্যে এমন খবর শুনছেন তারা। তবে বাংলাদেশ কিংবা সৌদি সরকারের পক্ষ থেকে—কেউ এখন পর্যন্ত সুইটির মৃত্যুর বিষয়টি বাবা-মাকে জানায়নি।… বিস্তারিত
