
চট্টগ্রামে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও হার এড়াতে পারেনি বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের শেষ মুহূর্তের প্রতিরোধ সত্ত্বেও অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ছুঁতে পারেনি স্বাগতিকরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ রানের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ ৬ উইকেটে ১৮৯ রান পর্যন্ত যেতে… বিস্তারিত
