
নীল সমুদ্র, মেরিন ড্রাইভের পাহাড়ি দৃশ্য আর সেন্ট মার্টিনে যাতায়াতের সম্ভাবনাসহ কক্সবাজারের টেকনাফে সাবরাং পর্যটন পার্ককে ঘিরে রয়েছে বড় পরিকল্পনা। এখানে গড়ে তোলার কথা আধুনিক হোটেল, রিসোর্ট, বিনোদনকেন্দ্র ও পর্যটকসেবার নানা ব্যবস্থা। তবে এক দশক পেরিয়েও প্রকল্পটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারেনি। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি মাত্র ১০ থেকে ১৫ শতাংশ।… বিস্তারিত
