ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি স্টোর ভবন থেকে অস্বাভাবিক ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভবনটিতে আগুনের শিখা দেখা না গেলেও হঠাৎ ঘন ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি ছিটিয়ে ধোঁয়ার উৎস নিয়ন্ত্রণ করেন। প্রাথমিকভাবে কেউ কেউ সিগারেটের আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, ভবনটিতে সরাসরি কোনো আগুন দেখা যায়নি, তবে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সান নিউজ/ রাব্বি