চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৫.৬ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন এ তথ্য নিশ্চিত করেন।
বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্রদের পাসের হার ৩৭.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩.০৩ শতাংশ।
এবার রাজশাহী বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৯৬৫ জন এবং ছাত্রী ২ হাজার ৫৫৫ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছেন ছাত্রীরা।
শিক্ষা বোর্ডের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১.২৪ শতাংশ। এর আগে ২০২৩ সালে ৭৮.৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১.৬০ শতাংশ এবং ২০২১ সালে পাসের হার ছিল ৯৭.২৯ শতাংশ। আর ২০২০ সালে এ বোর্ডের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।
সান নিউজ/ রাব্বি
