
রাজধানীর হাজারীবাগ বটতলার একটি ফ্ল্যাটের দ্বিতীয় তলায় ব্লেন্ডার মেশিন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম পারভিন। আহতরা হলেন, ফাতেমা আক্তার উর্মি (২০) ও ফরিদা বেগম (৬০)। আহত ফরিদাকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত উর্মিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। … বিস্তারিত
