
ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকেই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
মিরপুর, শান্তিনগর, ধানমন্ডি, লালবাগসহ বিভিন্ন এলাকায় পিকআপভ্যান ও ঠেলাগাড়ির মাধ্যমে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করে দ্রুত ডাম্পিং ট্রাকে নেওয়া হচ্ছে। দুর্গন্ধ ও পরিবেশ দূষণ এড়াতে… বিস্তারিত
