
১মফিজের প্রথমবারের মতো কেন্দুয়ার সড়ক ধরে ছুটে যাওয়ার ঘটনাটি গ্রামের কোনো বাসিন্দার চোখে পড়ে না। এই চোখে না পড়ার নানারকম কারণ থাকতে পারে। প্রথমত, মফিজ ছুটছিল এক এজমালি রাস্তা ধরে। গ্রামের যেকোনো বাসিন্দা চাইলেই তার ওপর ছুটতে পারে। এ নিয়ে কারো মাথাব্যথা থাকার কথা নয়। দ্বিতীয়ত, তাদের গ্রাম কেন্দুয়া, কেন্দুয়ার পাশে সুন্দরবন, আর করাতিয়া নদী—এই তিনের সংযোগস্থলে নবনির্মিত কেন্দুয়া পারমাণবিক… বিস্তারিত
