নরসিংদীর মনোহরদীতে শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিল আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক সুজন বর্মনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক উজ্জ্বল গুরুত্বপূর্ণ অধ্যায়।
তাদের আত্মদান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার এবং নতুন প্রেরণা যুগিয়েছে। শহীদদের ধারণ করে দেশ প্রেম, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। এছাড়া জুলাই আন্দোলনে আহতদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয় ।
আমার বাঙলা/ রাব্বি
