
জন্মাষ্টমীতে ভারতের বৃন্দাবনে হাজারো ভক্তের সমাগম হয়। কৃষ্ণের জীবন ও কিংবদন্তির সঙ্গে জড়িয়ে থাকা এই শহরের অন্যতম রহস্যময় স্থান নিধিবন। স্থানীয় বিশ্বাস, এখানে প্রতি রাতে রাধা, কৃষ্ণ ও গোপীদের রাসলীলা হয়।
নিধিবন একটি ছোট পবিত্র বন। সেখানে রয়েছে ঘন হয়ে বেড়ে ওঠা অসংখ্য তুলসীগাছ। এসব গাছ সাধারণ তুলসীগাছের মতো নয়। খাটো, বাঁকানো ও পরস্পরের সঙ্গে জড়ানো গাছগুলোকে ঘিরে নানা কিংবদন্তি প্রচলিত।… বিস্তারিত
