বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাৎকালে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, সংগঠনটির নতুন কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করছে।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে অংশ নেয়।
এ সময় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আমার বাঙলা/ রাব্বি
