
এক.ডাকনাম দিয়েই শুরু করি। কয়েকবার দেখা হওয়ার পরে প্রথমে জানতে চাইতাম ‘টুলু’ ভাই কেমন আছেন? উনি চোখ বড় করে আমাকে মাপতেন। বলতেন, শোনো মিঞা তোমার সাথে পরিচয় আমি আমীরুল ইসলাম হইবার পরে। তুমি মিঞা আমার মহল্লার কিংবা স্কুল জীবনের কেউ না। ডাকনামে ডাকো কেন? বলতাম আরও কয়েকবার ডাকবো। যখন আপনি আর রাগবেন না তখন আমীরুল ইসলাম নামেই ডাকবো! তাকে রাগানোর আরও একটা উপায় ছিল। কেউ শুনবে না, এমনভাবে কানের কাছে যেয়ে… বিস্তারিত
