
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা… বিস্তারিত
