
একটি ঝরনার জল পাথরের গভীর গর্তে পড়ছে। কিন্তু তার পর কোথায় যাচ্ছে, তার কোনও হদিশ নেই! গর্ত উপচে জল বেরিয়েও আসছে না, আবার অন্য কোথাও সেই জলের দেখা মিলছে না। বছরের পর বছর ধরে এমনই রহস্য জিইয়ে রেখেছে আমেরিকার মিনেসোটার ‘ডেভিলস কেটল’ জলপ্রপাত। কৌতূহলী পর্যটক থেকে বিশেষজ্ঞ অনেকেই খোঁজ করেছেন এই জলধারার গন্তব্যের। তবু রহস্যের পুরোপুরি সমাধান হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে।… বিস্তারিত
