
যশোরের অভয়নগরে নিজ ঘরে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার শিকার আছিয়া বেগম (৭৫) উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি তার এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় লোকজনের ধারণা, রাতের কোনও একসময়ে চোরেরা ঘরে ঢোকার পর হয়তো তার ঘুম ভেঙে গেলে তাকে গলা কেটে হত্যা করে… বিস্তারিত
