
রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই নিয়ে এ মামলায় তৃতীয় দফায় রিমান্ডে গেলেন দুই আসামি।
তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মো. আমজাদ হোসেন তালুকদার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (৮মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।… বিস্তারিত
