দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কারাতে দল ২টি ইভেন্টে ৩টি স্বর্ণপদক লাভ করেছে। এর মধ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাইম হাওলাদার ১টি স্বর্ণপদক (কুমিতে) এবং সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈয়দা সারাফ আনজুম ২টি স্বর্ণপদক (১টি কুমিতে ও ১টি কাতা) অর্জন করে। গত ২৩ ও ২৪ অক্টোবর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশন এই প্রতিযোগিতা আয়োজন করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পদক ও সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাদা আলম এবং সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশনের সহ-সভাপতি শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
প্রতিযোগিতায় ৭৯ টি প্রতিষ্ঠান ও সংস্থার মোট ১ হাজার ৩০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
সাননিউজ/বান্না
