ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। সোমবার (১৭ আগস্ট) বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস নিতে চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশাচালকরা।
চালকদের অভিযোগ, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে রাস্তায় চলাচলের সময় কমে যাওয়ায় তাদের দৈনিক আয়ও কমে গেছে।
গ্যাসের এই সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে ব্যবসায়ী ও শ্রমিকদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
ভুক্তভোগীরা দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক করে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
আমার বাঙলা/ রাব্বি
