
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে। নতুন কাঠামো অনুযায়ী আগামী জানুয়ারি থেকে বেতন পাবেন শ্রমিকরা। এ বিষয়ে ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভায় একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী… বিস্তারিত
