
টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘর থেকে মা ও চার বছরের এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২২) ও তাদের চার বছরের মেয়ে রাজিয়া।
জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব ও কনিকার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের… বিস্তারিত
