কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাফর মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার রমনা ইউনিয়নের খরখরিয়া (পাঁচগ্রাম) এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জাফর মিয়া উপজেলার খরখরিয়া পাঁচগ্রাম এলাকার মোঃ আজিজল হকের ছেলে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাননিউজ/বান্না
