
ভারতের গুজরাটের মোরবি জেলার একটি প্রত্যন্ত গ্রামের ১৮ ফুট গভীর একটি কূপে টানা কয়েক দিন ধরে রহস্যজনকভাবে ঢেউ ও তরঙ্গ সৃষ্টি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিও ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হলেও, কর্মকর্তারা জানিয়েছেন, এর সঙ্গে ভূমিকম্পের কোনও সম্পর্ক নেই।
গত পাঁচ দিন ধরে কূপটিতে অস্বাভাবিক পানির নড়াচড়া দেখা যাচ্ছে। ঘটনাটি দেখতে স্থানীয় বাসিন্দা ও কৌতূহলী মানুষের ভিড় জমেছে।… বিস্তারিত
