গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোহেল রানা শিবলু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল রানা শিবলু উপজেলার রাজাহার ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, দেশবিরোধী নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে অংশগ্রহণ করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে আওয়ামী লীগের ব্যানারে সোহেল রানা শিবলুর বিরুদ্ধে মিছিল করার অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম বলেন, শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাননউিজ/বান্না
