
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়ে আলোচনা-সমালোচনা কমছেই না। উজবেকিস্তান সফর সামনে রেখে মাঠের প্রস্তুতির চেয়ে এখন বেশি আলোচনা কোচিং স্টাফের দ্বন্দ্ব নিয়ে। সবশেষ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। এর মধ্যে ঢাকার টিম হোটেলে দু’জনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পুলিশ ডাকেন ব্রিটিশ কোচ জোন্স।… বিস্তারিত
