
কাউন্টিতে এবার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। মৌসুমের শেষ চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য তাকে দলে ভিড়িয়েছে কেন্ট। ডিভিশন ওয়ানে ফেরার লড়াইয়ে থাকা ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন ৩৩ বছর বয়সী এই পেসার।
সিলেটের হয়ে ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯০ উইকেট নেওয়া খালেদ ২০১৮ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক করেন। এখন পর্যন্ত দেশের হয়ে ১৮ টেস্টে তার শিকার ৩৪ উইকেট।
কেন্টের ওয়েবসাইটে খালেদ… বিস্তারিত
