
দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যেই সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতির আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদ-নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচেই থাকবে।… বিস্তারিত
