
টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন তিন জন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের বাইরে নিয়ে এলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত এক নারীকে উদ্ধার করে… বিস্তারিত
