বার্সেলোনার আগ্রহ, আলভারেজের দল ছাড়ার ইচ্ছা আর অ্যাতলেতিকো মাদ্রিদের অনড় অবস্থান। সব মিলিয়ে আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়ে যখন নাটক তুঙ্গে, ঠিক তখনই নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই হুলিয়ান আলভারেজকে একাদশে রাখছেন না অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে।
মঙ্গলবার সিমিওনে জানিয়েছেন, মালাগার বিপক্ষে অ্যাতলেতিকোর উদ্বোধনী ম্যাচে খেলবেন না ২৬ বছর বয়সী আলভারেজ।… বিস্তারিত
