
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন সাধারণ মানুষের সংসারে বাড়তি চাপ তৈরি করছে, তখন রাজধানীর মিরপুরের পল্লবী ডিগ্রি কলেজ মাঠে বসেছে অন্যরকম এক বাজার। এখানে চাল, ডাল, তেল, ডিম কিংবা লবণ কিনতে পকেট থেকে টাকা বের করতে হচ্ছে না। দাম মেটাতে হচ্ছে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে। ঘরের কোণে জমিয়ে রাখা তেলের বোতল, চিপসের প্যাকেট কিংবা রাস্তা থেকে কুড়িয়ে আনা প্লাস্টিকের সামগ্রী নিয়ে এলেই মিলছে প্রয়োজনীয় পণ্য।… বিস্তারিত
