
মাত্র পাঁচ টাকার জন্য খুন করা হয় জুলহাস মিয়াকে। সেই ঘটনায় মামলা হয় রাজধানীর শেরেবাংলা নগর থানায়। গ্রেফতার করা হয় মামলার একমাত্র আসামি মো. কাজলকে। অবশেষে মামলার আট বছর পর এই মামলার রায় দিয়েছেন আদালত। একমাত্র আসামি কাজলকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার ১১ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নূরুল ইসলামের আদালত এই আদেশ… বিস্তারিত
