রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, আজ বিকেলে আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার পৃথক তদন্ত কর্মকর্তারা তাঁদের কারাগারে রাখার আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে রাখার আবেদনে বলা হয়েছে, অবৈধ চোরাচালানের মোবাইল কেনা–বেচার উদ্দেশ্যে চীনা চোরাচালানকারীরা অবৈধ মালামালসহ খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় ৭ জানুয়ারি বিকেল পৌনে ৫টায় অবস্থান নেন। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে আসামি উ জুন ও ডং হংওয়েই কাছ থেকে ৩০৫টি আইফোন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করা হয়।
