
নারায়ণগঞ্জে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. মিশাল ওরফে বিশাল (৩০)। তার তথ্য অনুযায়ী, ২টি ম্যাগাজিন, ১৬টি গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তবে অন্য দুই ছিনতাইকারী এখনও পলাতক।
বুধবার এএসআই লুৎফর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।… বিস্তারিত
