
এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা— সেই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনও ইলিশ মাছ রফতানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা সৌজন্যমূলক।… বিস্তারিত
