টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নতুন ইতিহাস রচিত হতে পারে। শিরোপাধারী ভারত আজ রবিবার নিউজিল্যান্ডকে হারালেই প্রথম দল হিসেবে তৃতীয় শিরোপা ঘরে তুলবে। কিন্তু স্বাগতিকদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এমন এক দল, যারা সেমিফাইনালে অপরাজিত দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠে বড় চমক দেখিয়েছে। শেষ পর্যন্ত ভারত কি ইতিহাস গড়তে পারবে? ম্যাচটা মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।… বিস্তারিত
