
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের সময় ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সোমবারের ওই ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে নাহাল রিকনেসান্স ইউনিটের সদস্যরা একদল হিজবুল্লাহ যোদ্ধার উপস্থিতি শনাক্ত করেন। এ সময় দুই পক্ষের মধ্যে খুব কাছ থেকে গুলিবিনিময় হয়।… বিস্তারিত
