
উত্তর ইসরায়েলের বিভিন্ন অংশে গত প্রায় দেড় ঘণ্টা ধরে বিরতিহীনভাবে সতর্কতাসূচক সাইরেন বেজে চলেছে। সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, এসব হামলার অন্তত কিছু অংশ লেবানন থেকে চালানো হয়েছে।
সোমবার ভোরের দিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা শুরু করলে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরায়েলও লেবাননের অভ্যন্তরে বিমান… বিস্তারিত
