
দেশের সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ও অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে অন্তত ১৫ শতাংশ যৌন হয়রানির শিকার বলে এক জরিপে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারী ৩৩৯ জনের মধ্যে কয়েকজন ধর্ষণের অভিযোগও তুলেছেন।
বুধবার (২৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিকার নীতিমালা প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। নীতিমালাটি বিবিসি মিডিয়া অ্যাকশন এবং ওয়ান-ইফরার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।… বিস্তারিত
