পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে (গণমাধ্যম) পাঁচ দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। রবিবার (৮ মার্চ) বিবৃতিতে সংগঠনের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়েদুল্লাহ বাদল এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, আসন্ন ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন। অথচ সংবাদকর্মীদের ক্ষেত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা অত্যন্ত বৈষম্যমূলক।
তারা আরও বলেন, ঈদের ছুটির দিনগুলোতে হকাররা পত্রিকা বিতরণ করেন না, ফলে পত্রিকা ছাপা হলেও তা পাঠকের কাছে পৌঁছানোর কোনও সুযোগ নেই। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আসন্ন ঈদে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখা প্রয়োজন।
