গতকাল মাঝ রাতে হঠাৎ বুকে ব্যথা উঠলে নিজেই কিছু দূর হেঁটে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিলেন। একপর্যায়ে ভাইয়ের সহায়তায় গাড়ীতে করে দ্রুত হাসপাতালে পৌঁছেও শেষ রক্ষা হয়নি জাকি আহমেদ রিপনের। দেশের অন্যতম ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের সাবেক ডিফেন্ডার ও হকি সংগঠক বাড়িতে ফিরলেন নিথর দেহে। ষাটোর্ধ্ব রিপন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার সময় স্ত্রী ও দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।… বিস্তারিত
