
এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচেও হারতে হয়েছে বাংলাদেশকে। লড়াই করে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে হামজা চৌধুরীরা। ম্যাচ শেষে দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, এই হার মেনে নেওয়া কঠিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজকের ফলাফল মেনে নেওয়া বা হজম করা খুবই কঠিন, কারণ সম্ভবত পুরো গ্রুপ পর্বে এটিই ছিল আমাদের সেরা পারফরম্যান্স। আমি নিশ্চিতভাবে মনে করি, দলটি আজ জয় অথবা অন্তত এক পয়েন্ট পাওয়ার… বিস্তারিত
